পথের দাবি গল্পে রামদাস তলোয়ারকরের চরিত্রটি বিশ্লেষণ করো
![]() |
প্রশ্ন: রামদাস তলওয়ারকর চরিত্রটি বিশ্লেষণ করো।
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'পথের দাবী' উপন্যাসের একটি পার্শ্বচরিত্র হল রামদাস তলওয়ারকর। অপূর্বর সহকর্মী রামদাস তলওয়ার গুরুত্বপূর্ণ চরিত্র না হয়েও যথেষ্ট গুরুদায়িত্ব পালন করেছে।
সেটা অবলম্বন করেই পাঠ্য অংশে অপূর্ব নিজের ভাবনাচিন্তা বা তলওয়ারকর সহকর্মীর চেয়েও অনেক বেশি সব্যসাচীকে দেখে আনমনা অপূর্বর বাড়ির পরিস্থিতি কুশল কিনা, তা সে জানার চেষ্টা করেছে। তার স্ত্রী প্রতিদিন অপূর্বর জলযোগ সরবরাহ করেছে।
তলওয়ারকর অপূর্বর সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনেছে—তা সে অপূর্বর ঘরে চুরি ও উপরতলার ক্রিশ্চান মেয়ের দ্বারা সম্পদ রক্ষার গল্পই হোক বা ইংরেজ কর্তৃক অপূর্বর অপমানের কাহিনিই হোক। রেঙ্গুন পুলিশস্টেশনে দেখা অদ্ভুত দর্শন গিরীশ মহাপাত্রের বর্ণনা দিতে গিয়ে তার সঙ্গে প্রচণ্ড হাসিতে ফেটে পড়েছে অপূর্ব। কিন্তু সঙ্গ দিতে গিয়ে তলওয়ারকর কখনোই অপূর্বর ছায়াতে পরিণত হয়নি। অপূর্বকে ট্রেনে তুলতে গিয়ে গিরীশ মহাপাত্রকে দেখে তার মনে সন্দেহ জেগেছে। প্রখর বুদ্ধিমান ছদ্মবেশী বিপ্লবী সব্যসাচীও তার মন থেকে সন্দেহ দূর করতে পারেনি। রামদাস মনে মনে গিরীশের প্রকৃত পরিচয় হাতড়ে বেড়িয়েছে। এভাবেই বুদ্ধিতে, বন্ধুত্বে, সাহচর্যে এবং সমবেদনায় রামদাস স্বল্প পরিসরেও তার স্বাতন্ত্র্য রক্ষা করে। এইভাবে চরিত্রটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে।
