পথের দাবী গল্পে নিমাই বাবুর চরিত্রটি আলোচনা কর
![]() |
পথের দাবী
প্রশ্ন: নিমাইবাবু চরিত্রটি আলোচনা করো।
উত্তর > অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী' থেকে গৃহীত 'পথের দাবী' পাঠ্যাংশে নিমাইবাবু সম্পর্কে যা জানা যায়, তা হল-নিমাইবাবু হলেন কাহিনির কেন্দ্রীয় চরিত্র অপূর্বর পিতৃবন্ধু, সেই সূত্রে তার আত্মীয়। অপূর্বর পিতা কোনো এক সময়ে তাঁকে চাকরিতে ঢুকিয়েছিলেন। এই সূত্রে যে- সম্বন্ধ স্থাপিত হয়েছে, তা দু-পক্ষই বহন করে নিয়ে চলেছে। রেঙ্গুনের পুলিশস্টেশনে বাংলা পুলিশের দারোগা নিমাইবাবুকে ছদ্মবেশী বিপ্লবী সব্যসাচী ওরফে গিরীশ মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। তবে অভিজ্ঞ ও বর্ষীয়ান নিমাইবাবুও সব্যসাচীকে চিনতে ভুল করে ফেলেন। তাকে সাধারণ গঞ্জিকা সেবক বলে ছেড়েও দেন। তবে তাঁর স্নেহপ্রবণ মন বোঝা যায়, যখন গিরীশ মহাপাত্ররূপী সব্যসাচীর রুগ্ণ দেহ দেখে তিনি কোমল স্বরে তাকে গাঁজা না-খাওয়ার পরামর্শ দেন এবং বলেন 'বুড়োমানুষের কথাটা শুনো।' এক্ষেত্রে এক প্রৌঢ় স্নেহশীল পিতার।প্রতিচ্ছবি নিমাইবাবুর মধ্যে ফুটে ওঠে।
