পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে গিরিশ মহাপাত্রের সঙ্গে থাকা জিনিসপত্রে যে পরিচয় পাওয়া যায় তা লেখ। - Online story

Tuesday, 14 July 2026

পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে গিরিশ মহাপাত্রের সঙ্গে থাকা জিনিসপত্রে যে পরিচয় পাওয়া যায় তা লেখ।

 



প্রশ্ন >  গিরীশ মহাপাত্রের সঙ্গে থাকা জিনিসপত্রের যে পরিচয় পাওয়া যায়, তা লেখো।

উত্তর > গিরীশ মহাপাত্রের সঙ্গে ছিল ভাঙা টিনের তোরা, চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল। নিমাইবাবু গিরীশ মহাপাত্রকে তল্লাশির সময় তার পকেটে গাঁজার কলকে পান। তার ট্যাক থেকে পাওয়া যায় একটি টাকা ও গন্ডা হরেক পরসা। পকেট থেকে পাওয়া যায় একটা লোহার কম্পাস ও ফুটবুল। এ ছাড়া বিড়ি-দেশলাইও পাওয়া যায়।

প্ৰশ্ন >  ‘যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।—কাকে খোঁজার কথা বলা হয়েছে ? যাকে থানায় আনা হয়েছিল তার কালচারের পরিচয় দাও ।

উত্তর >  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী' উপন্যাসের আমাদের পাঠ্য অংশে বিপ্লবী সব্যসাচী মল্লিকের কালচারের কথা বলা হয়েছে।

।। পুলিশের প্রধান লক্ষ্য ছিল বিপ্লবী সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করা।

 তিনি ছিলেন চিকিৎসাবিদ্যায় সুপণ্ডিত বহুভাষাবিদ ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিপ্রাপ্ত এক অসামান্য ব্যক্তিত্ব; তাই সব্যসাচী মল্লিক সন্দেহে আটক গিরীশ মহাপাত্রের কোনো মিল থাকাই সম্ভব নয়। গিরীশ মহাপাত্রের মাথার বাহারি ছাঁট, চুলে সুগন্ধি তেল, পরনে রামধনু রঙের জাপানি সিল্কের পাঞ্জাবি ও বিলাতি মখমল পাড়ের সূক্ষ্ম কালো শাড়ি, পকেটে বাঘ-আঁকা রুমাল, পায়ে হাঁটু পর্যন্ত লাল ফিতে দিয়ে বাঁধা সবুজ মোজা ও বার্নিশ করা পাম্প শু, হাতে হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। খানাতল্লাশির সময় তার ট্যাক ও পকেট থেকে বিভিন্ন মামুলি সামগ্রীর সঙ্গে একটি গাঁজার কলকেও পাওয়া যায়। গিরীশ গাঁজা খাওয়ার কথা বারবার অস্বীকার করলেও, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তার মধ্যে বিদ্যমান। তাই তার পোশাক-পরিচ্ছদ দেখেই থানায় উপস্থিত অপূর্ব আত্মবিশ্বাসের সঙ্গে বলে, যে-ব্যক্তিকে তারা খুঁজছে তার কালচারের কথাটা ভেবে দেখতে। কারণ গিরীশ মহাপাত্রের বেশভূষা, আচার-আচরণ ও কালচার -এসব কোনো কিছুই সব্যসাচীর সঙ্গে মেলে না।