অপরিচিত ছিল তোমার মানব রূপ। কার রূপ কেন অপরিচিত ছিল? সেই মানব রূপের পরিচয় দাও। আফ্রিকা কবিতা || দশম শ্রেণী
![]() |
প্রশ্ন: "অপরিচিত ছিল তোমার মানবরূপ – কার রূপ কেন অপরিচিত। সেই মানবরূপের পরিচয় দাও।
উত্তর> আফ্রিকা মহাদেশের মানবরূপ অপরিচিত ছিল। দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বহুদূরে অবস্থিত ছিল। তাই সভ্য জগতের কাছে আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল। আবার ব্যাঞ্জনা অর্থে বলা যায় আফ্রিকা মহাদেশের মানবরূপ সাম্রাজ্যবাদী দেশগুলির কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে যেন অরণ্যে ঢাকা কালো ঘোমটা'-র নীচে অপরিচিত ছিল।
> সভ্যতার আদিমতম লগ্নে পৃথিবীর পূর্বভাগের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশের জন্ম। সেখানে দুর্গম জঙ্গলে ঢাকা রহস্যময় জগৎ ছিল ছায়াবৃত। দীর্ঘকাল ধরে তথাকথিত সভ্য মানুষের চোখের আড়ালে প্রকৃতি তাকে মনের মতো করে সাজিয়েছিল। আরণ্যক প্রকৃতির নিবিড় পাহারায় সেখানকার বন্যপ্রাণী-মরভূমি-মানুষ ও তাদের নিজস্ব সংস্কৃতি ছিল সকলের দৃষ্টির অগোচর।
প্রশ্ন: 'এল ওরা লোহার হাতকড়ি নিয়ে, – ওরা কারা? তাদের পরিচয় দাও।
উত্তর > কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় ওরা হল সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকদল।
> পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির নির্মম অত্যাচার ও আগ্রাসনে ক্ষতবিক্ষত হয় আফ্রিকা মহাদেশ, এই সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকেরা ছিল নিষ্ঠুর অত্যাচারী দাস-ব্যবসায়ী। তারা পীড়ন-অপমান ও লাঞ্ছনায় আফ্রিকাকে বিধ্বস্ত করেছিল।শ্বেতাঙ্গ ঔপনিবেশিক শক্তির লাঞ্ছনা ও নির্যাতনে আফ্রিকার বনজঙ্গল বারংবার রক্তাক্ত হয়েছিল। এই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি হয়ে উঠেছিল বন্য নেকড়ের চেয়েও হিংস্র এবং কদর্য। তারা লোহার হাতকড়ি নিয়ে এসে আফ্রিকাবাসীকে বন্দি করে দাসে পরিণত করে রাখত। অবক্ষরী এই তথাকথিত সভ্যরা ছিল দাস-ব্যবসায়ী।
প্রশ্ন : নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে,- 'যাদের' বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কী?
উত্তর> রবীন্দ্রনাথ তাঁর আফ্রিকা' কবিতার 'যাদের' বলতে সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ ইউরোপীয় ঔপনিবেশিকদের বুঝিয়েছেন।
|| মুসোলিনির ইথিওপিয়ায় অনুপ্রবেশের প্রতিক্রিয়া হিসেবে কবি তাঁর এই 'আফ্রিকা' কবিতাটি লিখেছিলেন। কবি সাম্রাজ্যবাদী শক্তির হিংস্রতাকে বোঝাতে “নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে শব্দবন্ধটি ব্যবহার করেছেন। অরণ্য সংকুল আফ্রিকা মহাদেশ হিংস্র শ্বাপদপূর্ণ। কিন্তু ইউরোপীয় ঔপনিবেশিকদের নির্মম হিংস্রতা সেইসব হিংস্র প্রাণীদের চেয়েও ভয়ংকর এ কথা বোঝাতেই কবি শব্দবন্ধটি ব্যবহার করেছেন।
