কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কবি যে বক্তব্য ফুটে উঠেছে তা বিবৃতি করো। আফ্রিকা কবিতা || দশম শ্রেণী
![]() |
প্রশ্ন: 'কবির সংগীতে বেজে উঠেছিল/সুন্দরের আরাধনা।- উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবির যে বক্তব্য ফুটে উঠেছে তা বিবৃত করো।
উত্তর> বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘পত্রপুট’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আফ্রিকা’ কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। সাম্রাজ্যবাদী শাসকের দল যখন আফ্রিকায় নিজেদের অধিকার কায়েমের জন্য অমানবিক শোষণ চালাচ্ছিল, শ্বেতাঙ্গ ঔপনিবেশিক শক্তির লাঞ্ছনা এবং নির্যাতনে আফ্রিকার বন-জঙ্গল বারংবার রক্তাক্ত হয়েছিল, তখন আফ্রিকাবাসীর রক্তে ও ঘামে সেখানকার অরণ্যপথের ধুলো কাদায় পরিণত। এই নির্লজ্জ অমানবিকতা মানবতার অপমান।
সাম্রাজ্যবাদী দস্যুদের কাঁটা-মারা জুতোর তলায় কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেছে। অথচ সেই সময় সাম্রাজ্যবাদী শাসকের দল নিজেদের দেশে নিরুপদ্রব শান্তি বজায় রেখেছে।
“সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে; শিশুরা খেলছিল মায়ের কোলে; কবির সংগীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা" । সেখানে পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল আর ঈশ্বরের উপাসনা চলছিল। শিশুরা মায়ের কোলে নিরাপদে খেলে বেড়াচ্ছিল। সুন্দরের আরাধনায় বেজে উঠেছিল কবির সংগীত। এভাবেই শাসক ও শোষিতের বৈপরীত্যপূর্ণ অবস্থান বর্ণনার মাধ্যমে কবি সাম্রাজ্যবাদী শাসকের দ্বিচারিতাকে তুলে ধরেছেন।
