আফ্রিকা কবিতার ছোট প্রশ্ন। এসো যুগান্তরের কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তরের কবির কাছে কোন আহ্বান জানিয়েছেন? দশম শ্রেণী - Online story

Tuesday, 10 March 2026

আফ্রিকা কবিতার ছোট প্রশ্ন। এসো যুগান্তরের কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তরের কবির কাছে কোন আহ্বান জানিয়েছেন? দশম শ্রেণী

 



প্রশ্ন: 'এসো যুগান্তের কবি ... - কবি রবীন্দ্রনাথ ঠাকুর 'যুগান্তের কবি'-র কাছে কোন্ আহ্বান জানিয়েছেন ?

অথবা, 'এসো যুগান্তের কবি,'- কবির ভূমিকাটি কী হবে? 

অথবা, 'এসো যুগান্তের কবি, -- যুগান্তরের কবিকে কোথায় এসে দাঁড়াতে বলা হয়েছে ?



উত্তর>  কবি রবীন্দ্রনাথ ঠাকুর 'আফ্রিকা' কবিতায় 'যুগান্তের কবির কাছে  'মানহারা মানবী' তথা আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সকলের হয়ে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ, যুগান্তের কবি মানবতার পূণ্য বাণীতে সবাইকে উদ্বুদ্ধ ও দীক্ষিত করবেন।




প্ৰশ্ন; ‘আজ যখন পশ্চিম দিগন্তে'—পশ্চিম দিগন্তে কী ঘটে চলেছিল?

উত্তর>  ‘পশ্চিম দিগন্তে' অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যেকার পাশবিক শক্তি বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে সভ্যতার অন্তিমকাল ঘোষণা করছিল।



প্রশ্ন:  ‘আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে- সন্ধ্যাকাল আসন্ন কেন?

উত্তর >  'পশ্চিম দিগন্তে' অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যেকার পাশবিক শক্তি বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে ঘোষণা করেছে সভ্যতার অভিমকাল। তাই রূপকার্থে বলা হয়েছে সন্ধ্যাকাল

আসন্ন।


প্রশ্ন;  ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে'- কবি কাকে এই আহ্বান করেছেন?

উত্তর>  রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে কবি যুগান্তের কবিকে মানহারা মানবী আফ্রিকার সামনে দাঁড়াবার কথা বলেছেন।


প্রশ্ন::;আফ্রিকার দুর্দিনে কবি কীভাবে তার পাশে থাকতে চেয়েছেন?

উত্তর > সাম্রাজ্যবাদী শক্তির ঘোর বিরোধী রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শাসন-পীড়নে ক্ষতবিক্ষত আফ্রিকার ওপর নির্মম অত্যাচার ও অপমানের জন্য যুগান্তের প্রতিভূ হয়ে তার কাছে ক্ষমা চাইতে চান।


প্রশ্ন:: বলো ‘ক্ষমা করো—কীসের জন্য এই ক্ষমাপ্রার্থনা করেছেন?

উত্তর > আফ্রিকা মহাদেশের ইতিহাস শ্বেতাঙ্গ ঔপনিবেশিক শাসকের নির্মম অত্যাচারে কলঙ্কিত। তাই কবি মনে করেন অপমানিত আফ্রিকা, ও তার অধিবাসীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়াটাই সভ্যসমাজের প্রতি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য। এই জন্যই কবি ক্ষমাপ্রার্থনা করেছেন।


প্রশ্ন: 'ক্ষমা করো'—উচ্চারণটি সভ্যতার পুণ্যবাণী হয়ে উঠবে কেন?

উত্তর>  'আফ্রিকা' কবিতায় কবি মনে করেন ক্ষমাপ্রার্থনার মধ্য দিয়ে শেতাঙ্গ শাসকের উপনিবেশিক পাপের প্রায়শ্চিত্ত ঘটবে।


প্রশ্ন: 'সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। -“সভ্যতার শেষ পুণ্যবাণী'-টি কী ?

উত্তর> শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী শাসকের নির্দর অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনাকেই কবি হিংস্র প্রলাপের মাঝে সভ্যতার শেষ পুণ্যবাণী বলে মনে করেছেন।


প্রশ্ন:  'আফ্রিকা' কবিতার কবিগুরু অপমানিত ইতিহাসের বিপরীতে কোন বিষয়টিকে স্থাপিত করেছেন? 

উত্তর>  ‘আফ্রিকা' কবিতায় কবিগুরু অপমানিত ইতিহাসের বিপরীতে আফ্রিকা ও তার অধিবাসীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়াটাই সভ্যসমাজে

প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য বলে মনে করেছেন।