হায় ছায়াবৃতা,। ছায়াবৃতা কে ? তাকে ছায়াবৃতা বলার কারণ কি? আফ্রিকা কবিতা || দশম শ্রেণী
![]() |
প্রশ্ন: ‘ছিনিয়ে নিয়ে গেল তোমাকে,- 'তোমাকে' বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে, কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে?
উত্তর> রবীন্দ্রনাথের 'আফ্রিকা' কবিতায় ‘তোমাকে' বলতে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে।
| আদিম পৃথিবীর বুকে ঘটে যাওয়া ভৌগোলিক বিবর্তনকে এখানে কবি
ফুটিয়ে তুলেছেন এক আশ্চর্য ব্যঞ্জনায়। বৈজ্ঞানিকদের মতে টেকটনিক প্লেটগুলির নড়াচড়ার ফলেই এশিয়ার মূল ভূখণ্ড থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যায়। কবি এরই কাব্যিক রূপ দিয়ে বলেছেন, রুদ্র সমুদ্র মূল ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যেন বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তরালে তাকে নিক্ষেপ করেছিল।
প্রশ্ন: ‘কৃপণ আলোর অন্তঃপুরে। – আফ্রিকাকে কে, কীভাবে বেঁধেছিল?
উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ্য কবিতায় আফ্রিকা মহাদেশ্যে
জন্মরহস্যকে এক আশ্চর্য কাব্যিক রূপ দিয়েছেন। পাতগাঠনিক তত্ত্ব অনুযায়ী পাতের নড়াচড়ার ফলে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েই এই আফ্রিকার সৃষ্টি। কবির ভাষায় সৃষ্টির আদিম লগ্নে রুদ্র সমুদ্রের বাহু তাকে মূল ভূখণ্ড থেকে ছিনিয়ে নিয়ে যায়। তারপর বিচ্ছিন্ন আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারায় অর্থাৎ দুর্গম আরণ্যক জগতের ছায়াঘেরা রহস্যময়তায় যেন চিরতার বেঁধে রাখে।
প্রশ্ন: ‘হায় ছায়াবৃতা,’–‘ছায়াবৃতা” কে? তাকে ছায়াবৃতা বলার কারণ কী ?
অথবা, ‘অপরিচিত ছিল তোমার মানবরূপ" বলার কারণ কী?
উত্তর> রবীন্দ্রনাথ তাঁর 'আফ্রিকা' কবিতায় আফ্রিকা মহাদেশকে ‘ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন।
| 'ছায়াবৃতা' শব্দটির আক্ষরিক অর্থ ছায়া দ্বারা আবৃতা বা ছায়াঢাকা। দুটি অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বহুদূরে অবস্থিত। আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে বঞ্চিত। দুর্গমতার কারণে উনিশ শতকের আগে পর্যন্ত আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ও নিজস্ব সংস্কৃতি বাকি বিশ্বের কাছে অজানাই রয়ে গেছে তার রহস্যময় অরণ্যের মতোই।
