অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে? এর নেপথ্যে কোন কারণ রয়েছে? একজন কবিতা || দশম শ্রেণী
প্রশ্ন: “অসুখী একজন' কবিতায় কাকে অসুখী বলা হয়েছে? তার অসুখী হওয়ার নেপথ্যে কোন্ কারণ রয়েছে?
অথবা, ‘অসুখী একজন কবিতায় কে, কেন অসুখী তা বুঝিয়ে দাও ।
উত্তর> পাবলো নেরুদার ‘অসুখী একজন' কবিতায় প্রিয়তমের জন্য অপেক্ষায় থাকা মেয়েটিকে অসুখী বলা হয়েছে। আবার ফিরে আসতে উৎসুক কবিহৃদয়ও এক্ষেত্রে একইভাবে অসুখী।
!! একদিন কবি স্বদেশ ত্যাগ করতে বাধ্য হন। তাঁর এই বিচ্ছেদ চিরদিনের জন্য। অথচ অপেক্ষমাণা প্রিয়তমার এ সত্য জানা নেই। যদিও জীবন নিজস্ব ছন্দে বয়ে চলে। দৈনন্দিনতার গতি কবির স্মৃতিকে ক্রমশ অসুখী হওয়ার কারণ ফিকে করে তোলে। বছর গড়ায়। কিন্তু ভালোবাসার মেয়েটির কাছে এই অন্তহীন অপেক্ষা গভীর ও ভারী পাথরের আঘাতের মতোই শ্বাসরুদ্ধকারী হয়ে ওঠে। এরপর বুদ্ধের বীভৎসতা সমস্ত সমতলকে গ্রাস করে। ভেঙে চূর্ণবিচূর্ণ হয় দেবতা ও দেবালয়। ধ্বংসের লেলিহান আগুনে ক্রমে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় কবির প্রিয় বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ – এই সব কিছু। মানুষ তার আশ্রয় হারায়। যুদ্ধের নৃশংসতায় শিশুরাও খুন হয়। শহরের।বদলে সেখানে ছড়িয়ে থাকে কাঠকয়লা, সোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের কালো দাগ। শুধু আপেক্ষরতা সেই মেয়েটিকে কোনো বিনাশ স্পর্শ করতে পারে না। সমূহ ধ্বংস আর বর্বরতার মধ্যেও অসুখী মেয়েটি তার ভালোবাসার আর্তি ও আকুতিকে অনির্বাণ দীপশিখার মতো জ্বালিয়ে রাখে।
