তারপর যুদ্ধ এল । যুদ্ধ আসার ফলে কি পরিস্থিতি ঘটেছিল ? অসুখী একজন কবিতা || দশম শ্রেণীর - Online story

Thursday, 26 February 2026

তারপর যুদ্ধ এল । যুদ্ধ আসার ফলে কি পরিস্থিতি ঘটেছিল ? অসুখী একজন কবিতা || দশম শ্রেণীর

 



প্রশ্ন : 'পাথরের মতো পর পর পাথরের মতো, বছরগুলো '- বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন ?


উত্তর:- জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তার মানুষটি যে ফিরে আসবেন না এ কথা কবির প্রেমিকার অজানা ছিল। কিন্তু জীবন এতে থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে তাতে ঘাস জন্মায়। নিরন্তর দীর্ঘ প্রতীক্ষায় থাকা নারীর জীবনে তার প্রিয়তমের অনুপস্থিতির বছরগুলো যেন পাথরের বোঝা হয়ে তার মাথার ওপর নেমে আসে। এখানে 'পর পর' বলতে বিচ্ছেদ বেদনার গভীরতা বোঝানো হয়েছে।


প্রশ্ন: 'তারপর যুদ্ধ এল- যুদ্ধ আসার ফলে কী পরিস্থিতি ঘটেছিল ?

অথবা, 'তারপর যুদ্ধ এল'—যুদ্ধ শুরু হলে কী কী ঘটনা ঘটল ?


উত্তর>  পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন' কবিতায় কবি তাঁর প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর একদিন ভয়াবহ বীভৎসতা নিয়ে যুদ্ধ নেমে এল, মানুষ আশ্রয়হীন হল। নৃশংসতার হাত থেকে রেহাই পেল না শিশুরাও। দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল। ধংস হল দেবালয় আর তার ভিতরের দেবতারা। তাদের দেবত্ব নষ্ট হল। মানুষকে তারা স্বপ্ন দেখাতে ব্যর্থ হল। কবির সেই মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ ও ভস্ম হল যুদ্ধের আগুনে। ঠিক একইভাবে শহরটাও পুড়ে গেল। বীভৎসতার চিহ্ন নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। ধ্বংসের মধ্যে বেঁচে থাকল কবির প্রিয়তমা এবং সে কবির জন্য অপেক্ষরতা।