অসুখী একজন কবিতার ছোট প্রশ্নের উত্তর || পর্ব ৩
![]() |
অসুখী একজন কবিতার ছোট প্রশ্নের উত্তর পর্ব ৩
দশম শ্রেণী
প্রশ্ন: ‘অসুখী একজন' কবিতায় যুদ্ধে সমতলের কী অবস্থা হয়েছিল?
উত্তর> ‘অসুখী একজন' কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে সব কিছুকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করল।
প্রশ্ন > ‘অসুখী একজন' কবিতায় কবি দেবতাদের চেহারার কী বর্ণনা দিয়েছেন?
উত্তর > ‘অসুখী একজন' কবিতায় কবি ‘শান্ত হলুদ' দেবতাদের চেহারার ছবি এঁকেছেন। এখানে শান্ত হলুদ' শব্দবন্ধটি যেন নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে আনে।
প্রশ্ন: ‘অসুখী একজন' কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উলটে পড়েছিল?
উত্তর> ‘অসুখী একজন' কবিতায় যুদ্ধের অভিঘাতে হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উলটে পড়েছিল।
প্রশ্ন: 'তারা আর স্বপ্ন দেখতে পারল না।'-'তারা' কারা?
উত্তর > ‘অসুখী একজন' কবিতা থেকে গৃহীত ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না' পঙ্ক্তিতে 'তারা' বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে।
প্রশ্ন: 'অসুখী একজন' কবিতায় কবির বাড়িটি কেমন ছিল?
উত্তর > ‘অসুখী একজন' কবিতায় কবির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত। অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব-কৈশোরের আকর্ষণজনিত আবেগ ও আবেশ প্রকাশিত হয়েছে।
প্রশ্ন ‘সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা –সেই বারান্দাটির পরিচয় দাও।
উত্তর> 'অসুখী একজন' কবিতায় কবির মিষ্টি বাড়ির বারান্দাটিতে ছিল একটি ঝুলন্ত বিছানা; যেখানে তিনি একদা ঘুমিয়েছিলেন।
প্রশ্ন: 'অসুখী একজন' কবিতায় কবির স্বপ্নবিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল ?
উত্তর > 'অসুখী একজন' কবিতায় কবির স্মৃতিবিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক সাবেকি ইমারতের স্নিগ্ধ পূর্ণতাকে ফুটিয়ে তোলে।
