অসুখী একজন কবিতার ছোট প্রশ্নের উত্তর পর্ব ৪
![]() |
অসুখী একজন কবিতার ছোট প্রশ্নের উত্তর
দশম শ্রেণী
প্রশ্ন: > ‘নেমে এল তার মাথার ওপর।–কার মাথার ওপর কী নেমে আসার কথা বলা হয়েছে?
উত্তর > পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তাঁর প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার-পর-একটা বছর নেমে এল।
প্রশ্ন: ‘অসুখী একজন' কবিতায় কবি ‘পাথরের মতো' বলতে কী বোঝাতে চেয়েছেন?
উত্তর > পাবলো নেরুদা তাঁর ‘অসুখী একজন' কবিতায় কথকের জন্য তাঁর প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন।
প্রশ্ন > ‘তারপর যুদ্ধ এল— যুদ্ধ কেমনভাবে এল?
অথবা, 'তারপর যুদ্ধ এল—যুদ্ধ এল কীসের মতো?
উত্তর > নেরুদার 'অসুখী একজন' কবিতা অনুসারে ‘রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। অর্থাৎ এখানে যাবতীয় ধ্বংস ও বিনাশের প্রতীক হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ।
প্ৰশ্ন > ‘শিশু আর বাড়িরা খুন হলো। -“শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন ?
উত্তর > ‘অসুখী একজন’কবিতায় কবিযুদ্ধে, শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন। শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না, ধূলিসাৎ হয় মানুষের আশ্রয়।
প্রশ্ন: 'সেই মেয়েটির মৃত্যু হলো না। - মেয়েটি কে?
উত্তর > প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত 'অসুখী একজন’ কবিতায় সেই মেয়েটি হল স্ববাসভূমিতে অপেক্ষরতা কথকের প্রিয়তমা।
প্রশ্ন: ‘সেই মেয়েটির মৃত্যু হলো না। কেন মেয়েটির মৃত্যু হল না?
উত্তর > ‘অসুখী একজন' কবিতায় যুদ্ধ, মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না। কারণ ভালোবাসা অবিনাশী। তাই সে নিজস্ব ধারায় সময় থেকে সময়ান্তর অতিক্রম করেও অমলিন থাকে।
প্রশ্ন > 'সমস্ত সমতলে ধরে গেল আগুন–কেন এমন হয়েছিল?
উত্তর 'অসুখী একজন' কবিতা অনুসারে আগ্নেয়পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল।
প্রশ্ন: ‘অসুখী একজন' কবিতায় উল্লিখিত যুদ্ধে অপেক্ষরতা মেয়েটির কী হল?
উত্তর ‘অসুখী একজন' কবিতায় উল্লিখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্ততা অতিক্রম করে শুধু আশ্চর্যজনক ভাবে বেঁচে রইল, সেই অপেক্ষরতা মেয়েটি।
