অসুখী একজন কবিতার ছোট প্রশ্নের উত্তর পর্ব দুই - Online story

Wednesday, 11 February 2026

অসুখী একজন কবিতার ছোট প্রশ্নের উত্তর পর্ব দুই

 


প্রশ্ন: ‘অসুখী একজন' কবিতায় কথক অপেক্ষরতাকে ছেড়ে কোথায় চলে গেলেন ?

উত্তর > পাবলো নেরুদার 'অসুখী একজন' কবিতায় কথক দরজায় অপেক্ষরতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন।


প্রশ্ন: ‘অসুখী একজন' কবিতায় কে ফিরে আসার কথা জানত না ?

উত্তর >  পাবলো নেরুদার 'অসুখী একজন' কবিতায় দরজায় অপেক্ষরতা কথকের প্রিয়তমা সেই নারীটি জানত না যে, তার মনের মানুষ আর কখনও ফিরে আসবে না।


প্রশ্ন: ‘হেঁটে গেল গির্জার এক নান’- 'নান' কাদের বলা হয় ?

উত্তর: গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের ‘নান বলা হয়।


প্রশ্ন: 'বৃষ্টিতে ধুয়ে দিল' – বৃষ্টিতে কী ধুয়ে দেওয়ার কথা বলা হয়েছে?

উত্তর >  পাবলো নেরুদা রচিত “অসুখী একজন' কবিতায় বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়ার কথা বলা হয়েছে।


প্রশ্ন > 'বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ - পঙক্তিটির অর্থ কী?

উত্তর >  নেরুদার 'অসুখী একজন' কবিতায় বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে স্ববাসভূমিতে কথকের স্মৃতি ক্রমশ কিেেক ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে।

প্রশ্ন >  ‘অসুখী একজন' কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন?

উত্তর>  ‘অসুখী একজন’ কবিতায় পরিত্যক্ত রাস্তায় কবি ‘ঘাস' জন্মানোর কথা বলেছেন। সময়ের সঙ্গে স্মৃতির ফিকে হয়ে যাওয়া বোঝাতেই শব্দগুলি ব্যবহার করা হয়েছে।