দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা কর।কোনি গল্প । দশম শ্রেণী - Online story

Thursday, 29 January 2026

দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা কর।কোনি গল্প । দশম শ্রেণী

 



প্রশ্ন: 'ফাইট কোনি, ফাইট'—সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো।

অথবা,দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো

উত্তর: ইচ্ছাশক্তির জোর: সাহিত্যিক মতি নন্দীর ‘কোনি' উপন্যাসের নামচরিত্র কোনি অত্যন্ত সাধারণ বাড়ির মেয়ে। কিন্তু সাধারণ হয়েওকেবল ইচ্ছাশক্তির জোরে দারিদ্র্য ও নানাবিধ বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে সে শেষপর্যন্ত সাঁতারে ন্যাশন্যাল চ্যাম্পিয়ন হতে পেরেছিল।

দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই:  কোনি জন্মসূত্রেই ছিল এক জাত ফাইটার। শ্যামপুকুর বস্তির এই মেয়েটি

জীবনের শুরু থেকেই টিকে থাকার লড়াই করতে অভ্যস্ত। জ্ঞান হওয়ার পর থেকেই তার লড়াই শুরু হয়েছিল দারিদ্র্য আর দুর্ভাগ্যের সঙ্গে। বাবার মৃত্যুর পর দাদা হাল ধরলেও সংসারের নৌকায় গতি আসেনি। বর্তমানে দাদা অসুস্থ। ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে এতটা অসুস্থ যে বিছানা ছেড়ে উঠতে পারে না। তাই বাড়ির সাত ভাই-বোন, মাসকলেই অনাহারে, অর্ধাহারে দিন কাটায়। ক্ষিতীশের দেওয়া টিফিনের টাকা দিয়ে কোনি তাই চাল কেনে। আবার দাদার মৃত্যুর পর কোনি ‘প্রজাপতি’-তে ক্ষিতীশের স্ত্রীর নানা গঞ্জনা সত্ত্বেও কাজ নেয়, শুধু নিজের পরিবারকে বাঁচানোর জন্য। দারিদ্র্যের সঙ্গে এভাবেই কোনিকে লড়াই করতে হয়।

বঞ্চনার বিরুদ্ধে লড়াই : ক্ষিতীশ তাকে সাঁতার শিক্ষা দেওয়ার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় কোনির জীবনের দ্বিতীয় পর্যায়ের লড়াই। প্রথমে জুপিটার ক্লাবে ভরতির পরীক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েও শুধু স্থানাভাবের কারণ দেখিয়ে তাকে ভরতি নেওয়া হয় না। ক্ষিতীশের সঙ্গে কোনির ভাগ্য জড়িয়ে পড়ায় একের-পর-এক প্রতিবন্ধকতা তাদের পথ রোধ করে দাঁড়ায়। জুপিটার সুইমিং ক্লাবের প্রতিযোগিতায় কোনির এনট্রি গৃহীত না-হলেও ক্ষিতীশের চেষ্টায় সে সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার প্রতিভা ও অবস্থান। স্টেট চ্যাম্পিয়নশিপে সে চক্রান্তের শিকার

হয়ে দু-বার ডিসকোয়ালিফাই ও একবার প্রথম হয়েও দ্বিতীয় বলে ঘোষিত হয়। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মাদ্রাজে গিয়েও তাকে অকারণে বসিয়ে দেওয়া হয়। এমনকি, অন্য সাঁতারুদের কাছ থেকে চোর অপবাদও জোটে তার কপালে। কিন্তু অমিয়ার পরিবর্ত হিসেবে জলে নামার

সুযোগ পেয়ে সে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিল। এভাবেই গঙ্গার এক সাধারণ সাঁতারু থেকে জাতীয় স্তরে সাফল্যের শিখর স্পর্শ করা এক অপ্রতিহত জীবনযোদ্ধার নাম হয়ে ওঠে কোনি।