আপনারা ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন । বক্তা কে? ক্ষিতীশ সিংহ কে জব্দ করার জন্য কাকে কিভাবে ভিক্টিমাইজ করা হয়েছে কোন গল্প দশম শ্রেণী - Online story

Monday, 26 January 2026

আপনারা ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন । বক্তা কে? ক্ষিতীশ সিংহ কে জব্দ করার জন্য কাকে কিভাবে ভিক্টিমাইজ করা হয়েছে কোন গল্প দশম শ্রেণী

 



প্রশ্ন:  'আপনারা ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন–বক্তা কে? ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য কাকে, কীভাবে ভিকটিমাইজ করা হয়েছে?


উত্তর:  ক্রীড়াসাংবাদিক মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসে আলোচ্য অংশের বক্তা হলেন বালিগঞ্জ সুইমিং ক্লাবের

ট্রেনার ও হিয়া মিত্রের কোচ প্রণবেন্দু বিশ্বাস।

> কোনির সাঁতারু জীবনের সূত্রপাত থেকেই তাকে একের-পর-এক

প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়েছে। ক্ষিতীশের শিষ্যা বলেই ক্ষিতীশের

বিরোধী গোষ্ঠী বারবার তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছোতে বাধা দিয়েছে।

স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে এক ঘৃণ্য চক্রান্ত করা হয়েছে। ব্রেস্ট স্ট্রোকের ১০০ মিটারে কোনি ও হিয়া একইসঙ্গে ৫০ মিটার থেকে টার্ন নেয়। কিন্তু টাইমকিপার বদু চাটুজ্জে লাল ফ্ল্যাগ নেড়ে কোনিকে ডিসকোয়ালিফাই করে দেয় এই অজুহাতে যে, সে টার্ন করেই আন্ডারওয়াটার ডাবল-কিক নিয়েছে।

ফ্রি-স্টাইল ইভেন্টে কোনি অমিয়ার আগে সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছুঁলেও প্রথম হিসেবে অমিয়ার নাম ঘোষিত হয়। কোনি দৃশো মিটার ব্যক্তিগত মেডলি ইভেন্টের বাটারফ্লাইতে হিয়া ও অমিয়ার কাছে পিছিয়ে পড়লেও ব্যাক স্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই যজ্ঞেশ্বর ভট্‌চাজ লাল ফ্ল্যাগ তুলে ফলটি টার্নের মিথ্যে অভিযোগে কোনিকে ডিসকোয়ালিফাই করে।

এইভাবে স্টেট চ্যাম্পিয়নশিপে তিন-তিনবার কোনিকে চক্রান্তের শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলা দলে নির্বাচিত বাংলা দল হওয়া সত্ত্বেও কোনিকে কোনো প্রতিযোগিতায় নামার সুযোগ দেওয়া হয়নি। শেষপর্যন্ত বিলেতে অমিয়া অসুস্থ

হয়ে পড়লে অমিয়ার পরিবর্তে কোনির নাম ঘোষণা করে প্রণবেন্দু।