ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদেরচাদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক /-মায়াকে 'অস্বাভাবিক' বলা হয়েছে কেন? এই অস্বাভাবিকত্বের পিছনে নদেরচাঁদ কী কৈফিয়ত পেশ করত। - Online story

Monday, 2 November 2026

ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদেরচাদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক /-মায়াকে 'অস্বাভাবিক' বলা হয়েছে কেন? এই অস্বাভাবিকত্বের পিছনে নদেরচাঁদ কী কৈফিয়ত পেশ করত।




 প্রশ্ন: ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদেরচাদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক /-মায়াকে 'অস্বাভাবিক' বলা হয়েছে কেন? এই অস্বাভাবিকত্বের পিছনে নদেরচাঁদ কী কৈফিয়ত পেশ করত।

উত্তর:  মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পের নায়ক নদের চাঁদের নদীর প্রতি অতিরিক্ত উন্মাদনা ছিল। একটা দিনও সে নদী-অদর্শনে থাকতে পারত না। টানা পাঁচদিন অবিশ্রান্ত বৃষ্টির জন্য নদীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় সে প্রায় পাগল হয়ে যায়। ত্রিশ বছর বয়সি নদের চাঁদের এই আচরণ সাধারণ মানুষের কাছে ছেলেমানুষি বলে মনে হত। তা ছাড়া তার মতো একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির এমন আচরণ মোটেই স্বাভাবিক নয় বলেই, এ কথা বলা হয়েছে।

॥ নদীর প্রতি নদেরচাঁদের আকর্ষণ ও উন্মত্ততা যে অস্বাভাবিক তা নদের চাঁদ নিজেও জানত। নিজের এই অস্বাভাবিকতা নিয়ে তার কোনো দুর্ভাবনা ছিল না, বরং সে তা নিয়ে আনন্দই উপভোগ করত। আর এই অস্বাভাবিক আচরণের কৈফিয়ত দেওয়ার তাগিদ সে নিজে থেকেই অনুভব করেছিল।

কৈফিয়ত হিসেবে সে নিজের নদীর ধারে জন্মানো ও বেড়ে ওঠার কথা জানিয়েছে। নদীর সঙ্গে তার আন্তরিকতার কথাও সে বলেছে।

নদেরচাঁদ যে-নদীটিকে ঘিরে বড়ো হয়েছে সেটি শীর্ণকায় হলেও নদেরচাঁদ অসুস্থ আত্মীয়ার মতো তাকে ভালোবেসেছে এবং মৃত্যুপথযাত্রী আত্মীয়ার জন্য কষ্ট পাওয়ার মতো অনাবৃষ্টিতে প্রায় শুকিয়ে যাওয়া নদীটিকে দেখে ব্যথিত হয়েছে। পরবর্তীকালে কর্মক্ষেত্রের পাশে নদীর উপস্থিতি তাকে আনন্দিত করেছিল।