পথের দাবী উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্বর রেলযাত্রা যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখ। দশম শ্রেণী বাংলা। - Online story

Saturday, 1 August 2026

পথের দাবী উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্বর রেলযাত্রা যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখ। দশম শ্রেণী বাংলা।

 


প্রশ্ন > ‘পথের দাবী' উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্বর রেলযাত্রার যে-বিবরণ দেওয়া হয়েছে, তা নিজের ভাষায় লেখো

উত্তর >  শরৎচন্দ্রের 'পথের দাবী'-র অন্যতম চরিত্র অপূর্ব বড়োসাহেবেরনি র্দেশে অফিসের কাজে ও রেঙ্গুনে ভালো না-লাগার কারণে এক বিকেলে আর্দালি ও হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা নিয়ে ভামোগামী ট্রেনে চড়ে বসে। তাকেস্টে শনে ছাড়তে আসে তার সহকর্মী রামদাস। গাড়ি ছাড়ার পাঁচ মিনিট আগেহ ঠাৎ সেখানে উদয় হয় পুলিশস্টেশনে দেখা গিরীশ মহাপাত্র। মহাপাত্রের সঙ্গে আলাপচারিতা শেষ হতে-না-হতেই অপূর্বর ট্রেন ছেড়ে দেয়। প্রথমঅ পূর্বর রেলযাত্রা শ্রেণির যাত্রী বলে তার কামরায় কেউ ছিল না। অপূর্ব সন্ধ্যাহিক সম্পন্ন করে স্পর্শদোষহীন খাবার খেয়ে শোয়ার উদ্যোগ নেয়। সে ব্যাঘাতহীন ঘুমের কথা ভাবলেও কয়েকটা স্টেশনের পরই তার ঘুমে ব্যাঘাত ঘটে। সারারাত্রিতে অন্তত তিনবার পুলিশের লোক এসে তার নাম-ঠিকানা লিখে নিয়ে যায়। অবশেষে অপূর্ব বিরক্ত হয়ে প্রতিবাদকরায় বর্মার সাব-ইনস্পেক্টর রূঢ়ভাবে বলে, যেহেতু সে ইউরোপীয় নয় তাই তারা ইচ্ছে করলেই তাকে ট্রেন থেকে টেনে নামিয়ে দিতে পারে। প্রথম শ্রেণির যাত্রীর পরিচয় দিয়ে নিজের অধিকার রক্ষার কথা বলেও কোনো লাভ হয়নি।

পরাধীন দেশের মানুষের দুর্দশা ও লাঞ্ছনার ছবি এভাবেই অপূর্বর রেলযাত্রার ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে।

> গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল : বিপ্লবী সব্যসাচীর দৃঢ়তা ও তাঁর ব্যক্তিত্বকে অপূর্ব শ্রদ্ধা করলেও প্রকাশ্যে রাজদ্রোহিতার সাহস তার ছিল না। সেই কারণে ইংরেজ বিদ্বেষী অপূর্ব তার পিতার বন্ধু নিমাইবাবু ইংরেজ কর্মচারী জেনেও তার প্রতি শ্রদ্ধাশীল ছিল।

এভাবেই ‘পথের দাবী' উপন্যাসের কথক অপূর্ব পরাধীন ভারতের শিক্ষিত তরুণদের এক সার্থক প্রতীক চরিত্ররূপে প্রতিভাত হয়েছে।