হরিদার জীবনে সত্যই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? হরিদার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখ। বহুরূপী ৷৷গল্প দশম শ্রেণী - Online story

Saturday, 9 May 2026

হরিদার জীবনে সত্যই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? হরিদার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখ। বহুরূপী ৷৷গল্প দশম শ্রেণী



 প্রশ্ন: 'হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।'—হরিদা কে? তাঁর কর্মকাণ্ডের মধ্যে যে-নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো।


উত্তর>  প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের 'বহুরূপী' গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। গল্পে আমরা তাঁকে 'বহুরূপী' হিসেবেই দেখতে পাই।

॥ বহুরুপীর চরিত্র বর্ণময়। সেখানে নাটকীয়তা থাকবে সেটাই স্বাভাবিক।  হরিদার ব্যক্তিগত জীবন ও জীবিকা উভয় ক্ষেত্রই নাটকীয় বৈচিত্র্যে ভরপুর। ব্যক্তি হরিদা খুবই গরিব মানুষ। ইচ্ছে করলে তিনি ছোটোখাটো কাজ জোগাড় করে আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেই পারতেন। সে। জীবন হরিদার পছন্দ নয়। তাই উনানের হাঁড়িতে ভাতের বদলে জল ফুটলেও হরিদার সেই একঘেয়ে অভাবকে সহ্য করতে আপত্তি নেই।

হরিদার পেশাগত জীবন ও নাটকীয় বৈচিত্র্যে ভরা। তিনি পাগলের ছদ্মবেশে কখনও আতঙ্কের হল্লা সৃষ্টি করেছেন, কখনও আবার রূপসি বাইজির ছদ্মবেশে মানুষের হৃদয়ে দোলা লাগিয়েছেন কিংবা নকল পুলিশ সেজে ছাত্রদের আটকে রেখে মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ আদায় করেছেন।

হরিদার নাটকীয়তার চরম নিদর্শন মেলে জগদীশবাবুর বাড়িতে। সেখানে বিরাগীর ছদ্মবেশে তিনি সকলকে বিস্মিত করেছিলেন। নাটকীয়তার শেষ এখানেই নয়। ছদ্মবেশী বিরাগী অভিনয়ের অহংকারে ও ঢং নষ্ট হওয়ার ভয়ে জগদীশবাবুর দান গ্রহণ করেননি। তবে সেই তিনিই আবার অভিনয়ের পরে বকশিশ নেওয়ার চিন্তা থেকে কিন্তু সরে আসেননি।