আমি বলছি তোমরা সেখানে থেকো। আমি ,তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? শ্রোতাদের সেখানে থাকার কথা বলা হয়েছে কেন? বহুরূপী গল্প। দশম শ্রেণী - Online story

Monday, 4 May 2026

আমি বলছি তোমরা সেখানে থেকো। আমি ,তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? শ্রোতাদের সেখানে থাকার কথা বলা হয়েছে কেন? বহুরূপী গল্প। দশম শ্রেণী

 



প্রশ্ন:  “আমি বলছি তোমরা সেখানে থেকো। -‘আমি’ ‘তোমরা' বলতে কাদের বোঝানো হয়েছে? শ্রোতাদের সেখানে থাকার কথা কেন বলা হয়েছে?


উত্তর> আলোচ্য অংশে 'আমি' বলতে সুবোধ ঘোষ রচিত ‘বহুরূপী' গল্পের 'আমি' ও 'তোমরা' মুখ্য চরিত্র হরিদাকে এবং ‘তোমরা' বলতে কথক ও তার বন্ধু ভবতোষ, অনাদি প্রমুখকে বোঝানো হয়েছে।

| সেদিন সন্ধ্যাবেলায় হরিদা পাড়ার ধনী ব্যক্তি জগদীশবাবুর বাড়িতে কথক ও তাঁর বন্ধুদের থাকার কথা বলেছিলেন। 

কারণ হরিদা সেদিন জগদীশবাবুর বাড়িতে সর্বস্বত্যাগী সন্ন্যাসী সেজে, এক জবর খেলা দেখানোর মতলব করেছিলেন। কিন্তু দর্শক না-থাকলে বহুরূপী সাজ বৃথা হবে। তাই তাদের সেদিন হরিদা সেখানে উপস্থিত থাকতে বলেছিলেন।

প্রশ্ন: ‘এবার মারি তো হাতি, লুঠি তো ভাণ্ডার।'- এই প্রবাদ বাক্যটির সরল অর্থ কী ? বক্তা কোন্ প্রসঙ্গে কথাটি বলেছেন?

উত্তর>  সুবোধ ঘোষ রচিত 'বহুরূপী' গল্পে হরিদা আলোচ্য প্রবাদবাক্য বলেছেন। এর সরল অর্থ হল -- স্বল্প পরিমাণে কিছু না-নিয়ে অনেক বেশি পরিমাণে কিছু লাভ করা।

|| হরিদার পাড়ার ছেলেরা তাঁর ছোট্ট ঘরটায় আড্ডা দিতে এসে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী আসার ঘটনা হরিদাকে বলেছে এবং সেই সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়ার জন্য জগদীশবাবু যে কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছেন। একশো টাকা প্রণামি দিয়েছেন  তাও শুনেছেন। সন্ন্যাসীর খবর শুনে হরিদার মাথায় মতলব খেলে যায়। এরপর হরিদা বলেন সারাদিন নানান ছদ্মবেশে ঘুরে বেড়িয়েও দু-তিন টাকার বেশি রোজগার হয় না। তাই তিনি বলেন যে,কাঙালের বেশে আর বকশিশ নেওয়া নয়, একবারে বড়ো দাও মারবেন। সেই প্রসঙ্গে আলোচ্য উক্তিটি তিনি করেছেন।