সাঁ কুলোং অথবা সী- কুলো কাদের বলা হয়? নবম শ্রেণীর ইতিহাস - Online story

Friday, 3 April 2026

সাঁ কুলোং অথবা সী- কুলো কাদের বলা হয়? নবম শ্রেণীর ইতিহাস

 



প্রশ্ন:  টীকা লেখো : সাঁ-কুলোং।

অথবা, সী-কুলো বলতে কী বোঝায়?


উত্তর > ভূমিকা : ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজে সুবিধাহীন তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত শ্রেণি ছিল সাঁ-কুলো।

অর্থ : 'সাঁ-কুলোৎ' শব্দের অর্থ ব্রিচেস বা লম্বা মোজা পরার মতো আর্থিক ক্ষমতা যাদের ছিল না। এ কারণে এরা নিজেদের ব্যঙ্গ করে সাঁ-কুলোং বলত।

সাঁ-কূলোৎদের বৈশিষ্ট্য :

১ দারিদ্র্য : প্রকৃত অর্থে এরা ছিল শহরের খেটে-খাওয়া গরিব শ্রেণির মানুষ। এদের অন্তর্ভুক্ত ছিল মজুর, কারখানার শ্রমিক, কারিগর, মুটে, ভিত্তিবাহক, ড্রামবাদক, গৃহভৃত্য ও ভবঘুরে।

২. পোশাক-পরিচ্ছদ : পায়ে হেঁটে বিভিন্ন স্থানে যাতায়াতকারী সাঁ-কুলোরা সামর্থ্যের অভাবে তথাকথিত ভদ্রলোকের মতো পোশাক পরিধান করতে পারত না।

৩ অসংস্কৃত : সাঁ-কুলোৎদের আচার আচরণ ও কথাবার্তায় কোনোরূপ মার্জিত রুচির ছাপ ছিল না।

৪. ঘৃণার পাত্র : শহরের ধনী মানুষের কাছে এরা ছিল সাধারণভাবে ঘৃণার পাত্র, খাদ্যহাঙ্গামাকারী ও বিদ্রোহী জনগণ।


৫.জ্যাকোবিন সমর্থক : এরা ছিল জ্যাকোবিন দলের সমর্থক এবং বিপ্লবের গুরুত্বপূর্ণ স্বাধীন উপাদান।

- ফরাসি বিপ্লবে সাঁ-কুলোৎদের অবদান : ফরাসি বিদ্রোহে সাঁ-কুলোৎদের অবদান ছিল সবচেয়ে বেশি, কারণ—(১) তারাই বাস্তিল দুর্গের পতনে অগ্রণী ভূমিকা নিয়েছিল; (২) রাজা ও রানিকে ভার্সাইয়ের প্রাসাদ থেকে প্যারিসে নিয়ে এসেছিল এরাই; (৩) তাদের অংশগ্রহণের ফলেই ফরাসি বিপ্লব বুর্জোয়া চরিত্র থেকে গণচরিত্র লাভ করেছিল।