বাস্তিল দুর্গের পতনের কারণ । টীকা লেখ। নবম শ্রেণীর ইতিহাস
![]() |
প্রশ্ন: টীকা লেখো : বাস্তিল দুর্গের পতন।
উত্তর সংকেত : ভূমিকা – পতনের কারণ -
পতনের কারণ – (১) খাদ্যাভাব,
(২) ষোড়শ লুইয়ের পদক্ষেপ, (৩) গুজব বাস্তিল দুর্গের পতন-গুরুত্ব।
-
উত্তর> ভূমিকা : ফরাসি বিপ্লবের গতিপথে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের ধ্বংসের ঘটনা (১৪ জুলাই, ১৭৮৯ খ্রিস্টাব্দ) বাস্তিল দুর্গের পতন নামে পরিচিত।
পতনের কারণ : বাস্তিল দুর্গের পতনের কারণগুলি ছিল—
১ খাদ্যাভাব : ফ্রান্সে খাদ্যাভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও সরকারের বৈষম্যমূলক কর নীতি জনগণকে অসন্তুষ্ট করে তুলেছিল।
২ ষোড়শ লুইয়ের পদক্ষেপ : ফরাসি রাজা ষোড়শ লুই কর্তৃক জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করে দেশত্যাগের নির্দেশ (১১ জুলাই, ১৭৮৯ খ্রিস্টাব্দ) এবং প্যারিস ও ভার্সাই-এ সৈন্য মোতায়েন করার ঘটনা জনগণের মধ্যে অসন্তোষের। সৃষ্টি করেছিল।
গুজব : হঠাৎই গুজব রটে গেছিল যে, রাজা তৃতীয় সম্প্রদায়কে শায়েস্তা করার জন্য বাস্তিল দুর্গে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র মজুত করছেন।
বাস্তিল দুর্গের পতন : এইরকম পরিস্থিতিতে ১৪ জুলাই প্রায় সাত-আট হাজার জনতার একটি দল বাস্তিল দুর্গ আক্রমণ করে (অবশ্য ঐতিহাসিক আলফ্রেড কোব্যান-এর মতে, এই সংখ্যা ছিল ৮০০)। এরপর তারা দুর্গ ধ্বংস করে বন্দিদের মুক্ত করে দেয় ও দুর্গের অস্ত্রশস্ত্রসহ অন্যান্য জিনিস লুঠ করে।
গুরুত্ব : বাস্তিল দুর্গের পতন ছিল খুব গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ- (১) এটি ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে সফল
প্রতিবাদ, (২) এর মাধ্যমেই ফরাসি বিপ্লবের সুচনা হয়।
