কোড নেপোলিয়ন অথবা নেপোলিয়নের আইন সংহিতা । টীকা লেখ - Online story

Tuesday, 31 March 2026

কোড নেপোলিয়ন অথবা নেপোলিয়নের আইন সংহিতা । টীকা লেখ

 


প্রশ্ন:  টীকা লেখো : কোড নেপোলিয়ন/নেপোলিয়নের আইন সংহিতা।

উত্তর সংকেত : ভূমিকা – কোড নেপোলিয়ন – শ্রেণিবিভাগ -আইন সংহিতার বৈশিষ্ট্য – আইন সংহিতার ত্রুটি – গুরুত্ব।

উত্তর>  ভূমিকা : নেপোলিয়নের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হল ‘কোড নেপোলিয়ন' বা ‘নেপোলিয়ন সংহিতা' রচনা। ফরাসি বিপ্লবের চিন্তাধারা ও রোমান আইনের মিশ্রণে তিনি এই আইন সংহিতা চালু করেন।

◆কোড নেপোলিয়ন : ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির (রাজকীয়, যাজকীয় ও সামস্ত আইন) সমন্বয়ের জন্যনে পোলিয়ন আইনবিদদের নিয়ে একটি পরিষদ গঠন করেন। নেপোলিয়নের নেতৃত্বে আইনবিদদের ৪ বছরের (১৮০০-১৮০৪ খ্রিস্টাব্দ) চেষ্টায় যে-আইনবিধি রচিত হয়েছিল, তাকে কোড নেপোলিয়ন বলা হয়। শ্রেণিবিভাগ : এই আইন সংহিতায় ২২৮৭টি (মতান্তরে ২২৮১টি) ধারা ছিল এবং তিনটি অংশে বিভক্ত ছিল, যথা- দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড। আইন সংহিতার বৈশিষ্ট্য : আইন সংহিতার বৈশি হল- (১) আইনের চোখে সকলের সমতা, (২) ধমায় সাইফুল,

(৩) যোগ্যতার নিরিখে সরকারি চাকুরিতে নিয়োগ (Career open to talents), 

(৪) পৈতৃক সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার।

 (৫) বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি, 

(৬) সামন্ততান্ত্রিক বৈষম্যের অবলুপ্তি, 

(৭) ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতি, 

(৮) বিবাহ- বিচ্ছেদের স্বীকৃতি,

 (৯) সম্পত্তি অধিকারের স্বীকৃতি প্রভৃতি।


আইন সংহিতার ত্রুটি : কোড নেপোলিয়নে বেশ কিছু ত্রুটি ছিল, কারণ- (১) এই আইন সংহিতায় নারীসমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি, (২) নারীদের পুরুষের অধীনে রাখার ব্যবস্থা করা হয়, (৩) পারিবারিক সম্পত্তির ওপর থেকে নারীদের অধিকারের অবসান ঘটানো হয়। (৪) এই আইন সংহিতায়।শ্রমিক অধিকারের কথা বলা হয়নি।

> গুরুত্ব : নানা ত্রুটি সত্ত্বেও কোড নেপোলিয়নের গুরুত্ব অস্বীকার করা যায় না, কারণ—(১) কোড নেপোলিয়নের মাধ্যমে আইনের শাসন ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। (২) কোড নেপোলিয়ন ফ্রান্সের সীমা ছাড়িয়ে ইউরোপে স্বীকৃতি পায়। (৩) বেলজিয়াম ও লুক্সেমবার্গে এই আইন এখনও প্রচলিত আছে। ঐতিহাসিক জর্জ লেফেভর এই আইন সংহিতার প্রশংসা করে বলেছেন 'The Civil Code became the Bible of the Society (আইন সংহিতা সমাজের বাইবেলে পরিণত হয়)।

একনজরে আইনের খুঁটিনাটি বিভিন্ন বিষয় আলোচনার জন্য মোট ৮৪টি অধিবেশন বসেছিল যার মধ্যে নেপোলিয়ন নিজেই ৩৬টি অধিবেশনে সভাপতিত্ব করেন। আইন পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন ট্রনসেট (Tronchet)। এই আইন সংহিতা প্রণয়নের জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান' বলা হয়।