নগ্ন করলো আপন নিলজ্জ অমানুষতা। কারা, কিভাবে তাদের নগ্নতা প্রকাশ করল ? আফ্রিকা কবিতা। দশম শ্রেণী
![]() |
প্রশ্ন: ‘নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।-কারা, কীভাবে তাদের নগ্নতা প্রকাশ করল?
উত্তর> আফ্রিকার ইতিহাস শ্বেতাঙ্গ ঔপনিবেশিক শাসকের নির্মম অত্যাচারে কলঙ্কিত। তারা যুগ যুগ ধরে সে-দেশে চালিয়েছে হত্যা, ধ্বংসলীলা ও নিরপরাধ মানুষের মারণযজ্ঞ। শাসকের বর্বর লোভ, হিংসা এবং মনুষ্যত্বহীনতার ফলেই সেখানে ঘৃণ্য দাসপ্রথার প্রচলন সম্ভব হয়েছিল। এই সাম্রাজ্যবাদী স্বঘোষিত সভ্যের দল আফ্রিকা মহাদেশের বুকে এঁকে দিয়েছিল লাঞ্ছনা, বঞ্চনা ও অপমানের চিরচিহ্ন। এদের নির্লজ্জ লালসায় বারবার লুণ্ঠিত হয়েছে আফ্রিকার সম্পদ এবং সংস্কৃতি। মানুষের কান্না-ঘাম আর রক্তে পঙ্কিল হয়েছে এখানকার মাটি। সাম্রাজ্যবাদী শক্তির এই মনুষ্যত্ব-বিরোধী বর্বরতাকেই কবি নগ্ন নির্লজ্জতা বলে মনে করেছেন।
প্রশ্ন: 'সমুদ্রপারে সেই মুহূর্তেই'— 'সমুদ্রপারে' বলতে বোঝানো হয়েছে ? সেই মুহূর্তে কী ঘটেছিল ?
উত্তর> রবীন্দ্রনাথের 'আফ্রিকা' কবিতায় 'সমুদ্রপারে' বলতে ইউরোপ মহাদেশকে বোঝানো হয়েছে।
॥ সাম্রাজ্যবাদী শাসকের দল যখন আফ্রিকায় নিজেদের অধিকার কায়েমের জন্য অমানবিক শোষণ চালাচ্ছিল, তখন আফ্রিকাবাসীর রক্তে ও ঘামে সেখানকার অরণ্য পথের ধুলো কাদায় পরিণত হয়েছিল। অথচ সেই সময় তাদের নিজেদের দেখে কিন্তু নিরুপদ্রপ শান্তি বিরাজমান ছিল। সেখানে পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘন্টা বাজছিল আর ঈশ্বরের উপাসনা চলছিল। শিশুরা মায়ের কোলে নিরাপদে খেলে বেড়াচ্ছিল। সুন্দরের আরাধনায় বেজে উঠেছিল কবির সংগীত। এভাবেই শাসক ও শোষিতের বৈপরীত্যপূর্ণ অবস্থান বর্ণনার মাধ্যমে কবি সাম্রাজ্যবাদী শাসকের দ্বিচারিতাকে তুলে ধরেছেন।
