অসুখী একজন কবিতার ছোট প্রশ্নের উত্তর || পর্ব ১ - Online story

Sunday, 22 February 2026

অসুখী একজন কবিতার ছোট প্রশ্নের উত্তর || পর্ব ১

 


প্রশ্ন: অসুখী একজন' কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?

উত্তর- ‘অসুখী একজন' কবিতাটি বাংলায় তরজমা করেছেন নবারু ভট্টাচার্য।


প্রশ্ন: ‘অসুখী একজন' কবিতাটি কোন্ কাব্যের অন্তর্গত?

উত্তর;  ‘অসুখী একজন' কবিতাটি চিলিয়ান কবি পাবলো নেরুদার

‘Extravagaria’ কাব্যগ্রন্থের অন্তর্গত। অন্যদিকে কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্যের অনুবাদ কাব্যগ্রন্থ 'বিদেশি ফুলে রক্তের ছিটে' নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।


প্রশ্ন: ‘অসুখী একজন’ কবিতার কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কী ?


উত্তর;  ‘অসুখী একজন' কবিতায় কবি পাবলো নেরুদার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।


প্রশ্ন: পাবলো নেরুদা কোথাকার কবি ছিলেন?

উত্তর > দক্ষিণ আমেরিকার 'চিলি' নামক দেশের কবি ছিলেন পাবলো নেরুদা।


প্রশ্ন > আমি তাকে ছেড়ে দিলাম – কবি কাকে ছেড়ে দিলেন?

উত্তর >  অসুখী একজন' কবিতায় কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে

যান সেদিন তাঁর প্রিয়তমাকে ছেড়ে দিলেন।



প্রশ্ন:  ‘অসুখী একজন' কবিতায় কথকের অপেক্ষায় কে দাঁড়িয়েছিল ?

উত্তর;  প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায়

কথকের অপেক্ষায় তাঁর প্রিয়তমা, প্রকৃত অর্থে মাতৃকল্প দেশমাতা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল।