অসুখী একজন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর । দশম || শ্রেণি বাংলা - Online story

Sunday, 15 February 2026

অসুখী একজন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর । দশম || শ্রেণি বাংলা

 


প্রশ্ন: 'অসুখী একজন' কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কী হয়েছিল?

উত্তর>  ‘অসুখী একজন' কবিতায়, যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতিবিজড়িত

বাড়িটি ভেঙে, গুঁড়িয়ে, আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল।



প্রশ্ন: ‘সব চূর্ণ হয়ে গেল’— কী কী চূর্ণ হয়ে গিয়েছিল বলে কবি জানিয়েছেন?

উত্তর >  ‘অসুখী একজন' কবিতায় কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি আর প্রাচীন জলতরঙ্গ— যুদ্ধে এইসব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল।

প্রশ্ন:  ‘যেখানে ছিল শহর- সেখানকার কী অবস্থা হল ?

অথবা, ‘যেখানে ছিল শহর — সেখানে আজ কী দৃশ্য?

উত্তর>  ‘অসুখী একজন' কবিতায় যেখানে শহর ছিল, সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের কালো দাগ ।

প্রশ্ন:  ‘সেখানে ছড়িয়ে রইল'—কী ছড়িয়ে ছিল?

উত্তর>  নেরুদার 'অসুখী একজন' কবিতানুসারে ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ

প্রশ্ন:.  'রক্তের একটা কালো দাগ। - কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল?

উত্তর>  যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত

পাথরের মূর্তির বীভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল।

প্রশ্ন:  'আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।-'আর' শব্দটি ব্যবহারের কারণ কী ?

উত্তর>  পাবলো নেরুদার ‘অসুখী একজন' কবিতায় যুদ্ধ-দাঙ্গা-হিংসার

আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে

বোঝাতেই শেষ পঙ্ক্তিতে 'আর' শব্দটির ব্যবহার হয়েছে।