প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদেরচাদ স্তম্ভিতহইয়া গেল।/ প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদেরচাঁদ কী দেখেছিল ? এ নদেরচাঁদের স্তম্ভিত হয়ে যাওয়ার কারণ কী? নদীর বিদ্রোহ গল্প দশম শ্রেণী - Online story

Saturday, 21 November 2026

প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদেরচাদ স্তম্ভিতহইয়া গেল।/ প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদেরচাঁদ কী দেখেছিল ? এ নদেরচাঁদের স্তম্ভিত হয়ে যাওয়ার কারণ কী? নদীর বিদ্রোহ গল্প দশম শ্রেণী



 প্রশ্ন: ‘প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদেরচাদ স্তম্ভিতহইয়া গেল।/ প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদেরচাঁদ কী দেখেছিল ? এ নদেরচাঁদের স্তম্ভিত হয়ে যাওয়ার কারণ কী?

উত্তর>  মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পে পাঁচদিন অবিশ্রান্ত বৃষ্টির পর নদীকে দেখার কথা বলতে গিয়ে লেখক 'প্রথমবার' শব্দটি ব্যবহার করেছেন। একটানা বৃষ্টির জন্য পাঁচদিন নদীর সঙ্গে নদেরচাঁদের দেখা হয়নি। বৃষ্টি সাময়িকভাবে থামতে, সে উন্মত্তের মতো নদীকে দেখতে ছোটে। বর্ষার শুরুতে যে শীর্ণ নদীকে নদেরচাঁদ কল্লোলিত হয়ে উঠতে দেখেছিল, অতিবর্ষণের পর তার রূপটি কেমন দাঁড়িয়েছে তা দেখবার জন্য সে উৎসুক হয়ে পড়ে। কিন্তু নদীর ধারে গিয়ে সে স্তম্ভিত হয়ে যায়। পাঁচদিনের অতিবর্ষণে নদী এক ভয়ংকর রূপ ধারণ করেছিল। নদীর জলস্ফীতি ব্রিজের ধারকস্তম্ভে আঘাত পেয়ে আবর্ত রচনা করে ফেনায়িত হয়ে অনেকটা উপরে উঠে আসছিল। নদীর এই উন্মত্ত রূপ তাকে অবাক করেছিল।

॥ নদেরচাঁদ ব্রিজের কাছাকাছি প্রথমবার নদীর বর্ষণপুষ্ট রূপ দেখে অবাক।হয়ে গিয়েছিল। গল্পকারের ভাষায়—‘ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদেরচাঁদ স্তম্ভিত হইয়া গেল ৷ পাঁচদিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর জলস্রোতে যে-চাঞ্চল্য সে দেখে গিয়েছিল, সে-চাঞ্চল্য ছিল পরিপূর্ণতার। আজ সেই নদী খেপে গিয়ে গাঢ় পঙ্কিল জল ফুলেফেঁপে ফেনায়িত হয়ে ছুটে চলেছে। তাই তার চার বছরের চেনা নদীর মূর্তিকে নদেরচাঁদের যেন আরও বেশি ভয়ংকর, আরও বেশি অপরিচিত বলে মনে হয়েছিল।