নদেরচাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না?―নদেরচাঁদ কে? সে নিজেকে বোঝাতে পারে না কেন? না-বোঝাতে পারার শেষ পরিণতি কী হয়েছিল? নদীর বিদ্রোহ গল্প দশম শ্রেণী
![]() |
প্রশ্ন : "নদেরচাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না?―নদেরচাঁদ কে? সে নিজেকে বোঝাতে পারে না কেন? না-বোঝাতে পারার শেষ পরিণতি কী হয়েছিল?
উত্তর/ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নদীর বিদ্রোহ” গল্পের নায়ক হল নদেরচাঁদ। নদীপ্রেমিক এই মানুষটি ছিল একটি ছোট স্টেশনের স্টেশনমাস্টার। নদেরচাঁদের জন্ম, বেড়ে ওঠা ও ভালোবাসা সব কিছুই নদীকে ঘিরে। নদীকে নিয়ে সে এক ভাবের জগতে বাস করত। নদীর প্রতি এত বেশি মায়া অস্বাভাবিক জেনেও নদীর অদর্শনে সে অতৃপ্ত থাকত। তার পক্ষে এমন ঔৎসুক্য ঠিক নয় এ কথা টের পেলেও সে নিজেকে বোঝাতে পারত না, বরং নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করত।
! পাঁচদিনের অবিশ্রান্ত বর্ষণের ফলে, নদেরচাঁদের নদীর সঙ্গে দেখা হয়নি। পঞ্চম দিন বিকেলে বৃষ্টির ক্ষণিক বিরতি পেতেই সে বেরিয়ে পড়ে। কিন্তু ব্রিজের কাছাকাছি এসে নদীর দিকে দৃষ্টিপাত করেই সে স্তম্ভিত হয়ে যায়। উত্তাল ভয়ংকর এই নদীকে তার যেন অচেনা মনে হয়। অভ্যাসমতো ধারকতন্ত্রের শেষপ্রান্তে সে বসে। ক্রমে আবার বৃষ্টি শুরু হয়। নদীস্রোত আর বৃষ্টির মিলিত শব্দে তার ভয় হয়। মনে হয় বন্দিনি নদী আজ বিদ্রোহিণী হয়ে উঠেছে, খ্যাপা নদী ব্রিজকেও বুঝি ভাসিয়ে নিয়ে যাবে। সে অন্ধকারে রেললাইন দিয়ে হেঁটে স্টেশনের দিকে ফিরে চলে। কিন্তু স্টেশনে পৌঁছোনোর আগেই তাকে ৭ নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি পিষে দিয়ে চলে যায়। এভাবেই প্রাণ দিয়ে নদীকে ভালোবাসার মূল্য চুকিয়েছে নদেরচাঁদ।
