হাই বিধি বাম মম প্রতি। বক্তা কে তিনি এমন কথা কেন বলেছেন ? অভিষেক কবিতা
![]() |
★ প্রশ্ন: ‘হায়, বিধি বাম মম প্রতি।-বক্তা কে? তিনি এমন কথা বলেছেন কেন ?
উত্তর> উদ্ধৃতাংশটি মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’ নামক পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তা স্বয়ং রাবণ।
|| বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে ক্রুদ্ধ ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। একবার পুত্রশোক পাওয়ার পর রামের বিরুদ্ধে এই ভয়ানক যুদ্ধে আর-এক প্রিয় পুত্রকে পাঠাতে চান না রাবণ। কিন্তু ভাগ্য তাঁর প্রতি এতটাই বিরূপ যে, শেষপর্যন্ত রক্ষকুলশেখর ইন্দ্রজিৎকেও যুদ্ধে পাঠাতে বাধ্য হচ্ছেন তিনি।
প্রশ্ন: ‘কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে, বক্তা কে? তাঁর এ কথা বলার কারণ কী ?
উত্তর: 'অভিষেক' কবিতাংশে রামচন্দ্রের পুনর্বার বেঁচে ওঠা সম্পর্কে সন্দিহান হয়ে রাবণ এমন উপমা ব্যবহার করেছেন।
|| ইন্দ্রজিতের হাতে দু-বার রামচন্দ্রের মৃত্যু নিশ্চিত হয়েও তিনি আবার বেঁচে ওঠেন। তাই প্রিয় পুত্রকে যুদ্ধযাত্রার অনুমতি দিলেও বিধাতা যে তাঁর প্রতি বিরূপ তা তিনি বুঝতে পারেন।
শিলা বা পাথরের জলে ভাসার মতোই মৃত মানুষের বেঁচে ওঠাও অবিশ্বাস্য ব্যাপার। বিস্ময় ও হতাশা ব্যক্ত করতে এমন উপমা ব্যবহৃত হয়েছে।
