আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। বক্তার এই জব্বর খেলা দেখানোর উদ্দেশ্য কি ছিল ? শেষ পর্যন্ত এই খেলায় পরিণতি কি হয়েছিল ? বড়পীর গল্প।। দশম শ্রেণী
![]() |
প্ৰশ্ন: ‘আজ তোমাদের একটা জবর খেলা দেখাব।-বক্তার এই জবর খেলা দেখানোর উদ্দেশ্য কী ছিল ? শেষপর্যন্ত এই খেলার পরিণতিই-বা কী হয়েছিল?
উত্তর> সুবোধ ঘোষের 'বহুরূপী' গল্প থেকে উপরের উদ্ধৃতিটি নেওয়া।
পাঠ্য কাহিনি অনুসারে গ্রামের বিখ্যাত ধনী, জনৈক জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের গুহা থেকে এক উঁচু দরের সন্ন্যাসীর আগমন ঘটে। বহুরূপী হরিদা পাড়ার ছেলেদের কাছ থেকে তাঁর সম্পর্কে বিভিন্ন ঘটনা শুনে টের পান যে, তিনি প্রকৃত সন্ন্যাসী নন। সর্বত্যাগী সন্ন্যাসীর প্রকৃত স্বরূপ কেমন হওয়া উচিত তা বোঝাতেই, এরপর হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন।
|| বিরাগীর ছদ্মবেশে হরিদা সকলকে বিস্মিত করেছিলেন। জ্যোৎস্না আলোকিত রাতের স্নিগ্ধ পরিবেশে তাঁর আদুড় গায়ের ওপর সাদা উত্তরীয় এবং পরনে ছোটো বহরের থান আর হাওয়ায় উড়তে থাকা চুল ও কাঁধে ঝোলার মধ্যে থাকা গীতা— সব মিলিয়ে মনে হয়েছিল তিনি যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে এসেছেন। হরিদার চোখের উদাত্ত উজ্জ্বল দৃষ্টি, কণ্ঠস্বর ও মুখের ভাষায় জগদীশবাবুর হৃদয় করুণাময় সজল হয়ে উঠেছিল।
তিনি এই সর্বত্যাগী বিরাগীকে তুষ্ট করতে তীর্থ ভ্রমণের অজুহাতে প্রণামি হিসেবে একশো এক টাকা নিবেদন করেন। কিন্তু বহুরূপী হরিদার অন্তরের বৈরাগ্য এবং নিজ শিল্পের প্রতি আন্তরিক সততার কারণে তিনি, সেই টাকাকে হেলায় ফেলে দিয়ে চলে আসেন। তাতে যে তাঁর ঢং নষ্ট হয়ে যেত। তবে সত্যিকারের বিরাগী সন্ন্যাসী দর্শন করানোর জন্য জগদীশবাবুর কাছ থেকে সামান্য বকশিশ আদায়ের দাবিটুকুকেই হরিদা, পাথেয় বলে স্থির করেছিলেন।
