শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখাতে পারল না । দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন ? তাদের পরিণতি বা কি হয়েছিল ? অসুখী একজন কবিতা || দশম শ্রেণী
![]() |
প্রশ্ন: 'শাস্ত হলুদ দেবতারা - দেবতাদের 'শান্ত হলুদ' বলা হয়েছে কেন? তাদের কী পরিণতি হয়েছিল?
উত্তর> ‘অসুখী একজন' কবিতায় কবি চলে যাওয়ার পর একসময় যুদ্ধ বাধল। সেই যুদ্ধের বীভৎসতায় নগরসভ্যতা, কবির স্বপ্নের বাড়িঘর সব চূর্ণ হয়ে গেল, এমনকি ধ্বংস হল দেবতাদের মন্দিরও। হাজার হাজার বছরের যে-দেবতারা মানুষের মনে বিশ্বাস জাগিয়ে এসেছেন, যুদ্ধ তাদেরও আসনচ্যুত করল। প্রাচীন দেবতাদের নিষ্ক্রিয়তা ও জীর্ণতাকে বোঝাতে হলুদ ও শান্ত বলা হয়েছে।
যুদ্ধের আগুনে নগর পুড়লে দেবালয়ও বাদ যায় না। মানুষের মনে দেবতারা যে-বিশ্বাসবোধের জন্ম দিয়েছিল, তা ধ্বংস হল।
প্রশ্ন : 'শান্ত' হলুদ দেবতারা/যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে—কোন্ কবিতার অংশ? শান্ত হলুদ দেবতাদের হাজার বছর ধরে ডুবে থাকার অর্থটি বুঝিয়ে দাও।
উত্তর> প্রশ্নে আলোচ্য অংশটি পাবলো নেরুদার ‘অসুখী একজন' কবিতার অংশ।
॥ এখানে ঈশ্বর বা দেবতা এক জীর্ণ বিশ্বাসের প্রতীক হিসেবে চিহ্নিত।
তাদের নিষ্ক্রিয় প্রাচীনতা কবি ‘শান্ত হলুদ’ শব্দবন্ধের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
আর দেবতাদের হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকার মধ্যে তিনি দৈবীমহিমার ভূমিকাহীন অসারতার ভাবটিকে ফুটিয়ে তুলেছেন। আসলে এই ক্রিয়াহীন, নিশ্চল ও ধ্যানস্থ অবস্থা আমাদের টের পাইয়ে দেয়; মানবজীবনের উত্থান পতনের সঙ্গে দেবত্বের কোনো সম্পর্ক নেই।
